এনসিপির নেতারা এতো বড় অফিস, দামি দামি গাড়ি কোথায় পায়, টাকা কোথা থেকে আসে বলে প্রশ্ন তুলেছেন মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু।
বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন তুলেন।
মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন।
টিপু বলেন, বিএনপির মত সরকারি দল সদরে একটি অফিস আমরা কন্ট্রোল করতে পারিনা। আর নতুন একটা সংগঠন মাত্র একবছর। তারা সমবায় কমপ্লেক্সের ৯তলায় রয়েছে। আমাদের তো সামর্থ্য হয়না। এতো বড় অফিস কোথায় থেকে পেলেন? কে দিলো? কিভাবে পেলেন? এতো দামি দামি গাড়ি। ছাত্র অবস্থায় যারা রাজনীতি শুরু করেছিলেন তারা এতো দামি গাড়ি, দামি ঘড়ি, দামি বাড়ি কোথা থেকে পেলেন। এগুলোও আলোচনার বিষয়। আমি বলতে চাই যারা ইতিহাসকে বিকৃত করে, যারা জুলাই আগস্টের রক্তের সাথে বেঈমানি করতে চায় তারা ফ্যাসিস্টের দালাল। তারা শামীম ওসমানের দালাল। তারা কোন জায়গায় অর্থ পেয়ে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে এটাও কিন্তু আমাদের জানা আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের কোথায় কি হলো, আমরা নারায়ণগঞ্জে সহবস্থানে বসবাস করতে চাই, তাহলে আপনারা কেন খোঁচাখুচি করেন। বিএনপির একটি ইউনিটের যে নেতাকর্মী আছে আমার মনে হয় ওই সংগঠনের একটি জেলাতেও সেই নেতাকর্মী নাই। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে। সে হিসেবে বিএনপিতো অভিভাবক। অভিভাবককে যদি আপনি অপমান করে কথা বলেন, তাহলে আপনি কি সেই অপমান থেকে রক্ষা পাবেন? আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করলেন, যুদ্ধ করলেন শহীদ হলেন এখন আপনারা তারেক রহমানের বিরুদ্ধে বলেন। তারেক রহমানকে অপমান আপনারা কি বড় হবেন? আজকে বিএনপিকে ক্ষমতা থেকে নামালে ভাববেন না জামায়াত এনসিপি ক্ষমতায় আসবে। ওয়ান ইলাভেনের যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র আবারো মাথা চাড়া দিয়ে উঠছে। সুতরাং সবাই সাবধান থাকবেন। কোনো দেশি বিদেশী ষড়ন্ত্রণের কাছে বিএনপি মাথা নত করবে না।


































আপনার মতামত লিখুন :