News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ছাত্রাবাসে হামলার সাক্ষ্য খুঁজছে কলেজ প্রশাসন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ১০:০০ পিএম ছাত্রাবাসে হামলার সাক্ষ্য খুঁজছে কলেজ প্রশাসন

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী খুজছে কলেজ প্রশাসন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে কলেজের অধ্যক্ষ। যেই বিজ্ঞপ্তিতে ঘটনার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরে ই বাংলা ছাত্রাবাসের আবাসিক ছাত্রদলের জন্য জানানো যাচ্ছে যে, গত ৫ আগস্ট বিকেল ৪ টার পর যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে তার প্রত্যক্ষদর্শী থাকলে তদন্ত কমিটির আহবায়ক উপাধ্যক্ষ মহোদয়ের নিকট রবিবার (৯ আগস্ট) সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে সাক্ষ্য দেয়ার জন্য বলা হলো।

এর আগে, গত ৫ আগস্ট সন্ধ্যায় সংবাদকর্মীদের সামনে তোলারাম কলেজের অধ্যক্ষ বলেন, ‘হামলার ব্যাপারে আমার কিছু জানা নেই। সার্বিক ঘটনার বিষয়ে আমাদের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিজুল্লাহ, সদস্য প্রফেসর মনোয়ার হোসাইন এবন প্রফেসর হুমায়ুন কবীর। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে কলেজ প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে ভুক্তভোগীদের ফের আক্রমন করার পথ তৈরি করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির নেতা অমিত হাসান। তিনি বলেন, তোলারাম কলেজের ছাত্রাবাসে ছাত্রদল সভাপতির নেতৃত্বে হামলা, লুটপাট ও নিরীহ ছাত্রদলের মারধর করা হয়েছে। এটা সবাইক জানে। প্রমাণ প্রয়োজন হলে ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজ দেখলেই হয়। তবুও ছাত্রদেরই প্রমাণ করতে হবে তারা হামলার স্বীকার হয়েছে। তখন ৪/৫ জন ছাত্র এক দফা মার খেয়েছে। এখন তাদের ২য় দফা মার খাওয়ার জন্য টোপ বানাচ্ছে প্রশাসন।

প্রশাসন যদি বলতো, তোমরা আসো আমরা শুনি কি ঘটেছে। কিন্তু তা বলে নাই। বলছে, প্রমাণ নিয়ে আসতে। এখন কেউ যদি না আসে তাহলে বলবে এই ঘটনার কোন প্রমাণ পাওয়া যায়নি। তাই কেস এখানেই ক্লোজ। তারচেয়ে ভালো আরেকটি নোটিশ দিয়ে দেন, তোলারাম কলেজের ছাত্রাবাসে ছাত্রদল ছাড়া কেউ থাকতে পারবে না। এটাই আপনাদের সহজ সমাধান। আমরা বলতে চাই, কলেজ প্রশাসনকেই সব প্রমাণ বের করতে হবে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।