News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বন্দরে ডকইয়ার্ড লুট আমজাদের দুই ছেলে গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৯:৩০ পিএম বন্দরে ডকইয়ার্ড লুট আমজাদের দুই ছেলে গ্রেফতার

বন্দরের বক্তারকান্দি এলাকায় ২লাখ টাকা চাঁদার দাবিতে ডকইয়ার্ড লুন্ঠনকারী ও মালিককে হত্যা চেষ্টাকারী অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদের দুই সন্ত্রাসী পুত্র হৃদয় (২৯) ও আপনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

১৭ আগষ্ট সোমবার দুপুরে নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূল হোতা বল্টু আমজাদকে এখনো গ্রেফতার করা হয়নি।

জানা যায়, খন্দকার আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদ বন্দর থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। প্রায় দুই যুগেরও বেশি সময়ের মধ্যে একাধিকবার হিটলিষ্টের তালিকায়ও তার নাম উঠে আসে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, হত্যা, চাঁদাবাজীসহ প্রায় অর্ধ শতাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

১৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯টায় বল্টু আমজাদ তার ছেলে আপন, হৃদয়, সহযোগী আরিফসহ বেশ কয়েকজন দলবদ্ধ হয়ে ডকইয়ার্ডের প্রধান ফটকে হামলা চালান। তাঁরা গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশের পর ডকইয়ার্ডের বিভিন্ন মালামাল ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদেরও কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ডকইয়ার্ডের মালিক মো. ইমান খান (৪২) অফিসে ছিলেন। অভিযুক্তরা তাঁকে জোর করে অফিস থেকে বের করে ফ্যাক্টরির বাইরে একটি বটগাছের কাছে নিয়ে যান। সেখানে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর শরীরের নীলাফোলা ও রক্তজমাট জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।