News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বন্দর গার্লস স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৯:২৬ পিএম বন্দর গার্লস স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ১৭ আগষ্ট সোমবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনাড়ম্বরপূর্ণ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি প্রফেসর রেজওয়ানা হক সুমি।

বিশেষ অতিথি হিসেব অভিভাবকদের উদ্দেশ্যে আলোচনা করেন সদস্য মোঃ শফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। মতবিনিময় সভায় অভিভাবকদের বক্তব্য শুনে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।আরও ভালো করা যায় সে বিষয়ে শিক্ষকদের দিক নির্দেশনা দেন।