নিউজ নারায়ণগঞ্জে প্রকাশিত ‘১০ বছর বয়সে এসএসসি পাশ! ভুয়া সার্টিফিকেটে পৌনে ৮ বছর বেশী চাকরি করেছিলেন নার্স গমেজ’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বামী রিচার্ড সৌরভ দেউরী। তিনি ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক।
এক প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন প্রকাশিত প্রতিবেদনে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার প্রয়াত ফ্রানচিলিয়া গমেজকে নিয়ে একপেশে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে যা আদৌ সত্য নয়।
প্রয়াত ফ্রানচিলিয়া গমেজের পাওনা অর্থ সংক্রান্ত ঘুষ দাবির কথোপকথনের কল রেকর্ড তদন্তের দাবি জানান রিচার্ড সৌরভ দেউরী।
তিনি প্রকৃত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

































আপনার মতামত লিখুন :