News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে আল্লাহ প্রদত্ত নেতৃত্ব ছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৯:৩৭ পিএম বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে আল্লাহ প্রদত্ত নেতৃত্ব ছিল

ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেছেন, কত ছাত্র জনতাকে হত্যা করেছেন। বিরোধীদের তিন ফুট বাই পাঁচ ফুট ঘরে রেখে নির্যাতন করেছেন। বেগম খালেদা জিয়াকেও নির্যাতন করেছেন। বেগম খালেদা জিয়া শহীদ। দেশের কল্যাণে কাজ করে বন্দী হলে মানুষের কল্যাণে কাজ করে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করলে তিনি শহীদ। আমরা সেই শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া মানুষের কল্যানে আল্লাহ প্রদত্ত নেতৃত্ব ছিল। আজ তার সন্তান তারেক রহমানের দিকে দূর থেকে তাকালে দেখা যায় জিয়াউর রহমানের মতই তিনি রাষ্ট্র পরিচালনা করছে। বিরোধীদল এতে ঈর্ষান্বিত হয়ে নানান প্রপাগান্ডা করছে।

রোববার ১৬ আগস্ট বাদ আসর মাসদাইর খানকা এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মীর মুকবুল হোসেন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুবদল নেতা সাদেক দেওয়ান, সুজিত হালদার, মাসুম, আবু বক্কর, কাউসার, নুরউদ্দিন খন্দকার, সোহেল, মামুন, আলমগীর, দিলীপ মন্ডল ও সালাম সহ নেতৃবৃন্দরা।

রোজেল আরও বলেন, তারেক রহমান দীর্ঘদিন নিয়ে নির্বাসিত ছিলেন। উন্নত দেশে থেকেও তিনি উন্নত দেশের মত জীবনযাপন করেন না। বাংলাদেশের কল্যানে শহীদ জিয়ার পরিবার যে কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারও পাবেন না। যারা দাবী করতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি। তাদের ছেলে মেয়েরা বিদেশি নাগরিকদের বিয়ে করেছেন। তাদের কী দেশের প্রতি কোন চান থাকবে? শেখ হাসিনা বলে ডিসেম্বরে আসবে। আসেন, আপনাকে তো কেউ দেশ থেকে তাড়িয়ে দেয় নি। আপনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া মানুষের কথা কেউ শোনে না। কেন পালিয়েছেন ব্যাখ্যা দিন। মানুষ গ্রহণ করলে আপনার পক্ষে থাকবে। হুমকি ধামকি দেয়ার কিছু নেই।