নারায়ণগঞ্জের আলোচিত আল জয়নালের ভূমিদস্যুতা থেকে যেন চাষাঢ়া এলাকার বাক প্রতিবন্ধী মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের যেন রেহাই মিলবে না। কয়েকদিন পরপরই তার বাড়ি ঘরে আল জয়নালের লোকজন গিয়ে হামলা করছে। তাকে বাড়ি ঘর ছেড়ে দেয়ার হুমকি ধমকি দেয়া হচ্ছে। এ নিয়ে মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা বারবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে গিয়ে হাজির হচ্ছেন।
কিন্তু এখন পর্যন্ত মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা স্থায়ী কোনো প্রতিকার পাচ্ছে না। আদালতে মামলা চলমান থাকা সত্বেও আল জয়নালের লোকজনের দ্বারা বারবার হামলা হুমকি ধমকির শিকার হচ্ছেন বাক প্রতিবন্ধী মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা। সবশেষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বিবাদী করা হয়েছে- টানবাজার এস এম মালেহ রোড এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আল-জয়নাল (৫৫), আব্দুল আওয়ালের ছেলে কবির (২০), হাবিবুর রহমানের ছেলে খোকন (২০), এম এ খালেকের ছেলে আবু সাইদ (২৫), ইব্রাহীম খানের ছেলে সেলিম (৩৫), এনায়েতগনর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মতিন (৩০), খোরশেদের ছেলে (৭) ফারুক (২০), কামাল (৩৫) ও সার্ভেয়ার মনির মৃধা (২০)।
অভিযোগে বাক প্রতিবন্ধী ফারুক বলেন, জয়নালের সাথে দীর্ঘ দিন যাবৎ আমার জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একাধিক মামলা সহ বর্তমানে বিজ্ঞ জেলা জজ আদালত, নারায়ণগঞ্জে দেওয়ানী বদলী মিছ-৩২/২০২৩ নং মামলা চলমান আছে। তারপরও জয়নাল আমার সম্পত্তি জোড়পূর্বক দখলের পায়তারায় লিপ্ত হইয়া আমাদের উপর জোড় জুলুম করে আসছে। জননালের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী অনেকদিন ধরেই আমাদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে আসছে। জয়নাল আমার সীমানা ঘেষে তাহার অবৈধ ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ পরিচালনার কারনে বর্তমানে আমার বসত বাড়িটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিবাদীর অবৈধ ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজের ও মাটি খুড়ার ফলে আমার সীমানার মাটি পড়ে বর্তমানে আমার বসত ঘরটিও ভেঙ্গে পড়ার আশায় আছি। উক্ত বিষয়ে পর্যায়ক্রমে কয়েকবার জয়নাল অবগত করিলে বিবাদী আমাকে ও আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। উক্ত বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ করা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানাইলেও কোন প্রকার সুরাহা হয় নাই।
গত ২ ফেব্রুয়ারি বিবাদীরা অবৈধ ভাবে আমার বাড়ির পশ্চিম পাশের সীমানা দেয়াল ভেঙ্গে ফেলে। এই বিষয়ে বাধা দিতে গেলে বিবাদীগণ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ উপরোক্ত বিবাদীগণ মিলিত হইয়া আমার বাড়িতে আসিয়া আমাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, পরবর্তী ১ দিনের মধ্যে আমরা উক্ত বাড়ি না ছাড়িলে আমাকে সহ পরিবারের সকলকে গলা কেটে হত্যা করা সহ বাড়ি ভেঙ্গে ফেলিবে। উক্ত বিবাদীগণ গত ১৪ আগস্ট আমার বাড়ি দখল করতে আসে। অতপর আমি বাধা দিলে আমাকে সহ আমার স্বামীকে মারধর করে এবং আমাকে সাবল দিয়ে শরীরে আঘাত করে ও দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে আঘাত করে এবং শরীল ও হাতে আঘাত করে এবং আমাদের কে ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
ওমর ফারুকের স্ত্রী নাজমা বেগম বলেন, আমাদের বাড়ি দখলের জন্য জয়নাল অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। সে আমাদের বাড়ি জবরদখল করে নিতে চায়। এ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছি না। কয়েকদিন পরপরই আমাদের বাড়ি ঘরে এসে হামলা করে। আমার পরিবারের সদস্যদের মারধর করে।
জয়নাল আবেদীন ওরফে আল জয়নালের বিরুদ্ধে চাষাঢ়ায় রাজউকের অনুমোদন ছাড়া আল জয়নাল ট্রেড সেন্টার নামে বানিজ্যিক ভবন নির্মাণ এবং রেলওয়ের জমি দখলের অভিযোগেও মামলা চলমান রয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে একাধিক মামলায় তিনি বেশ কয়েকবার জেলও খেটেছেন। এছাড়া গত বছর সদর থানায় গিয়ে পুলিশ সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন এই জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল।




































আপনার মতামত লিখুন :