নারায়ণগঞ্জের আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোহাম্মদ আবু জাফর।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগগস্ট) দুপুরে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে তিনি যেন যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারেন সেই কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সামসুল হক, অর্থ সম্পাদক মেজবাহ উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শামীম ও বখতিয়ার সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আব্দুল্লাহ, তথ্য ও প্রচার সম্পাদক মো. মশিউর রেজা সজীব সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।









































আপনার মতামত লিখুন :