নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক জনপদ বিভাগের জমি একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে অপরদিকে সেই জমি দখলে নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সড়ক জনপদের জমি দখল করে শতাধীক দোকান ঘর তৈরি করেন স্থানীয় লোকজন।
দুপুর থেকে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে থাকেন সড়ক জনপদ বিভাগের কর্মকর্তারা।
এসময় ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মোহাম্মদ পলাশ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ নেতাকর্মীরা উচ্ছেদ অভিযানের কাছে হাজির হয়। তখন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে নিয়ে হাজির হয়। ওই সময়ে ট্যাক্সিস্ট্যান্ডের নেতারা বলেন উচ্ছেদের পর চাষাঢ়া থেকে স্টান্ড এখানে নিয়ে আসা হবে। তখন ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে একে অপরকে এলোপাথারী চর থাপ্পর মারতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, উচ্ছেদের সময় যারা অযথা ঝগড়া করতে চেয়েছিল তাদের সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ট্যাক্সিস্টান্ড যেখানে আছে সেই জমিটি সেনাবাহিনীর। এজন্য ট্যাক্সস্টান্ডটি চাঁদমারী সড়ক জনপদ বিভাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেউ বাধা দিলে বিষয়টি জেলা প্রশাসন ব্যবস্থা নিবে।
ফতুল্লা মডেল থানার এসআই আশীষ কুমার দাস জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। তাৎক্ষনিক হাজির হয়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে। সড়ক জনপথ বিভাগ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
































আপনার মতামত লিখুন :