News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ঢাকায় রানা ও বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৬:৫৬ পিএম ঢাকায় রানা ও বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা ও সদসদ্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ঢাকায় শোডাউন দেওয়া হয়েছে।

বুধবার ১৯ আগস্ট সকালে রানা ও বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সংসদ সদস্য এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হওয়ার কথা। এরপর সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।