মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ কলেজ ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরিচিতি উৎসব অনুষ্ঠিত হয়।
কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোঃ নবী হোসেন।
কলেজ অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রহিমা শরীফ মায়া ও ডা. রফিকুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন ও ড. সাবিত্রী রাণী দত্ত এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান নাসির উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
অ্যাডভোকেট মোঃ নবী হোসেন শিক্ষার্থীদের কলেজ ও ক্লাসমুখী হওয়ার মাধ্যমে প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতামূলক এই সময়ে নিজেদের আগামী দিনের জন্য তৈরি করার আহ্বান জানান।


































আপনার মতামত লিখুন :