News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রশাসনের ব্যর্থতায় বুলবুলের মৃত্যু : চরমোনাই পীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:৪২ পিএম প্রশাসনের ব্যর্থতায় বুলবুলের মৃত্যু : চরমোনাই পীর

ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুর করিম বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, উন্নতি হয়নি। এই সিফাত চিহ্নিত গুন্ডা, মাস্তান। তার বিরুদ্ধে প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেয়ার পরেও প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই আমার ভাই বুলবুল মারা গেছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিহত ইসলামি যুব আন্দোলনের নেতা বুলবুলের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে অনুরোধ করে বলবো। আর কোন সন্তান যেন এমন এতিম না হয়। আমরা চাই এ দেশ এমন দেশ হোক যেখানে সহবস্থান থাকবে। যে সমাজে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে থাকতে পারে। আমি ওসি সাহেবকে অনুরোধ করবো দ্রুত আপনি চার্জশিট দিন। কোন অবস্থায় নিরপরাধ কেউ যেন এখানে না জড়ায় কোন দোষীও যেন ছাড় না পায়। এই নারায়ণগঞ্জে বহু খুন হয়েছে। সেভেন মার্ডারের বিচার আজও হয়নি। আমি বুলবুলের ব্যাপারে মনে করি এটা দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা হোক।

পরে বুলবুলের পরিবারের হাতে ২ লাখ টাকা তুলে দেন তিনি। একই সাথে সব সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পরিবারের পাশে আছে বলে ঘোষণা দেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।