নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুলের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণি ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৬। দুরন্ত গতিতে বল ছুটে চলা, গোলের মুহূর্তে উচ্ছ্বাস, সতীর্থদের জয়ধ্বনি আর দর্শকদের করতালিতে দুই দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন পরিণত হয় শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
২৫ আগস্ট মঙ্গলবার, ইসদাইর বাজারসংলগ্ন ক্যাপ্টেন এরেনায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে ২৪ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে টুর্নামেন্টের চার গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জুনিয়র গ্রুপ: চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স টিম-এ (দ্বিতীয় শ্রেণি)., রানারআপ দ্য টাইগার্স (ক্লাস-১), জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ন হিটার্স ( চতুর্থ শ্রেণি) রানারআপ দ্য চ্যালেঞ্জার্স (ক্লাস-৩), মিড গ্রুপ: চ্যাম্পিয়ন টিম ফ্যান্টম (সপ্তম শ্রেণি) রানারআপ দ্য অবসিডিয়ান্স, সিনিয়র গ্রুপ: চ্যাম্পিয়ন স্প্যানিশ পাইরেটস (অষ্টম শ্রেণি) রানারআপ দ্য ঈগলস (ক্লাস-৯-১০)।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্য, দক্ষতা ও দলকে এগিয়ে নেওয়ার অসাধারণ ভূমিকার জন্য চার গ্রুপে বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। তারা হলো রেদওয়ান ওয়ারিয়র্স আরিক হিটার্স, সাফওয়ান, টিম ফ্যান্টম, সুহান স্প্যানিশ প্যারেটস।
অন্যদিকে গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে অসাধারণ দক্ষতার স্বাক্ষর রাখায় বেস্ট গোলকিপার নির্বাচিত হয়েছেন
ইসমাঈল ওয়ারিয়র্স, ফারহান টিম লায়ন, রাদ টিম ফ্যান্টম সিএফ, মুনতাজির স্প্যানিশ প্যারেটস।
ফাইনাল ম্যাচ শেষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন চেইঞ্জেস স্কুলের অধ্যক্ষ নাসিমা বেগম, সিনিয়র শিক্ষক মি. হোসাইন, মি. লিঙ্কনসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ।
পাশাপাশি টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং বেগ গোলকিপার-এর বিশেষ পুরস্কার।
অধ্যক্ষ নাসিমা বেগম বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকল শিক্ষার্থীকে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে খেলাধুলার সুস্থ ও ইতিবাচক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।







































আপনার মতামত লিখুন :