News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:৩৫ পিএম প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন

নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক গড়ে তুলতে প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মায়েরা হচ্ছেন শিক্ষার্থীদের মেরুদণ্ড। তাই মা ও অভিভাবকদের অনুরোধ করবো আপনার সন্তানকে সন্ধ্যায় বাহিরে না রেখে নিজে বসে থেকে পড়তে বসাবেন। তারাই এদেশকে একদিন নেতৃত্ব দিবেন। যদি এখন থেকে তাদের সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে তারাই নতুন বাংলাদেশ উপহার দিবেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল,কাউসার আহমেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদেরও সংবর্ধনা জানানো হয়।