News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে কুতুবপুরে সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:৩৯ পিএম মার্কিন চুক্তি বাতিলের দাবিতে কুতুবপুরে সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদ পাগলা কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট পাগলা রেল স্টেশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কুতুবপুর ইউনিয়নের সভাপতি এস এম কাদিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি আফজাল হোসেন, বাসদ নেতা পলাশ, ফারুক, রিকশা শ্রমিক নেতা দাউদ আলী মামুন, জালাল উদ্দীন, কুতুবপুর ইউনিয়নের  বাসদ নেতা গোলাম রাব্বানী।

নেতৃবৃন্দ বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিকে দাসত্বের এবং দেশ বিক্রির গোলামী চুক্তি হিসেবে অভিহিত করে বলেন, জুলাই এর চেতনা ছিল বৈষম্যের বাংলাদেশের বিপরীতে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা। অথচ জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের জাতীয় স্বার্থকে বিপন্ন করে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে দেশকে নতজানু করার একের পর এক কার্যক্রম করেছে। তার অংশ হিসেবেই মার্কিনীদের সাথে এই অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আর বর্তমানের নির্বাচিত সরকার সেই চুক্তি বাতিলের উদ্যোগ না নিয়ে সংসদে কোন প্রকার আলোচনা ব্যতিত চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে। ফলে অতীতের মতোই জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সরকারকে চুক্তি বাতিলে বাধ্য করতে হবে। একই সাথে চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার পাঁয়তারা চলছে। এভাবে দেশের লাভজনক একটি টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে যার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এদের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে শুধু অর্থনৈতিকভাবে নয় ভূ-রাজনৈতিকভাবেও বাংলাদেশ একটি গভীর সংকটে নিমজ্জিত হবে। নেতৃবৃন্দ আরো বলেন, আমেরিকার সাথে দেশের জনগণের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি দেশীয় শিল্প, কৃষি ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।