News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৬০ দিনের কর্মপরিকল্পনা ৬ মাসেও বাস্তবায়ন হয়নি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ১০:২৮ পিএম ৬০ দিনের কর্মপরিকল্পনা ৬ মাসেও বাস্তবায়ন হয়নি

বিএনপির সরকার দায়িত্ব নেয়ার ৫দিনের মাথায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগ পান মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালে নাসিকে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি। ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাখাওয়াত হোসেনকে এ পদে নিয়োগ দেয় সরকার।

২৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জবাসীকে যানজট ও ধুলাবালুমুক্ত নগরী উপহার দিতে ৬০ দিনের এক বিশেষ কর্মসূচির ঘোষণা দেন নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন। তিনি নগরীর নাগরিক সমস্যা দূর করতে একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এছাড়াও তিনি সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক বাজেট ঘোষণা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

৬০ দিনের প্রধান কর্মসূচি ও পরিকল্পনা ছয় মাসেও বাস্তবায়ন করতে পারেনি বলে জানিয়েছে ভুক্তভোগী নগরবাসী। শহরে প্রধান প্রধান সড়কের গর্তগুলো সমাধান করা হলেও বন্দরের প্রধান সড়কে বেহাল অবস্থা। ভাঙ্গা রাস্তাঘাটগুলো দ্রুত মেরামত না করায় সমালোচনা সৃষ্টি হয়েছে। ড্রেন পরিস্কার ও সংস্কার করায় প্রশাসকের প্রশংসা করেছে সাধারণ জনগণ।

ছয় মাসেও শহরের প্রধান সমস্যা ধুলাবালি দূরকরণীয় গড়িমসি দেখা গেছে। সড়কের চলাচলে নগরবাসীকে সুস্থ রাখতে নিয়মিত পানি ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান ধীরগতি দেখা গেছে।

শহরের তীব্র যানজট কমাতে অবৈধ পার্কিং এবং ব্যাটারিচালিত অটোরিকশার অযান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণে এখনো পিছিয়ে রয়েছে সিটি কর্পোরেশন। অনুমোদিত হয়েছে তিনগুন বেশি চলছে অবৈধ রিক্সা। শহরের ভবনগুলো পার্কি না থাকায় ফুটপাতে অবৈধ পাকিংয়ে রূপ নিয়েছে। প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালিত হলেও পাকিংয়ে ভোগান্তি সাধারণ মানুষ। ভয়াবহ যানজটের কারণে রোববার থেকে বৃহস্পতিবার সাধারণ মানুষ হেটেঁ চলাচলে ভোগান্তি পোহাতে হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিদের্শনায় সিটি কর্পোরেশন এলাকায় মশার উপদ্রব কমাতে মশার ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত ডেঙ্গু রোধে সিটি এলাকায় প্রতিনিয়ত ওষুধ ছিটানো অব্যাহত রয়েছে।

প্রশাসকের ঘোষিত কর্মপরিকল্পনায় নগরকে নিরাপদ রাখতে প্রশাসনকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া ঘোষনা করেন। কিন্তু শহর ও অলিগলিতে মাদকের হাট বসে। শহরের ২নং রেলগেইটের চারিদিকে মাদকের ছড়াছড়ি। সন্ত্রাসীদের চাঁদাবাজি যন্ত্রণায় রয়েছে হোসিয়ারি মালিকরা। এতে তাদের পাশে থাকার ঘোষনা দিয়েছেন সাখাওয়াত হোসেন।

দায়িত্ব নেয়ার ১৩ এপ্রিল শহরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। এমপি সহ বিভিণœ দলের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ফুটপাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখেন। কিন্তু দুই সপ্তাহে ব্যবধানে আবারো ফিরে আসে হকাররা। সিটি কর্পোরেশন ও হকারদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটনা ঘটে। প্রতি নিয়ত মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে হকারদের চাপ কমিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন নাসিক।

দায়িত্ব নেয়ার ৫ মাসের মাথায় নগরীর উন্নয়নে প্রায় হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। সর্ব্বোচ্চ বাজেটে আগামী এক বছ নগরবাসীকে চাহিদা সেবা দিতে চান তিনি।

দায়িত্ব নিয়ে ৬০ দিনের কর্মপরিকল্পনা ছয় মাসের বাস্তবায়ন করতে পারেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বিশেষ করে শহরের যানজট, হকার উচ্ছেদ ও বিশুদ্ধ পানিতে সমালোচনা রয়েছেন তিনি।