News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এমপি প্রশাসক যদি নিজের চিন্তা করে তাহলে তিনি ভালো রাজনীতিবিদ নন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:১৯ পিএম এমপি প্রশাসক যদি নিজের চিন্তা করে তাহলে তিনি ভালো রাজনীতিবিদ নন

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমানে ভালো মানুষের খুব অভাব। আশি দশক নব্বই দশকে আমরা পড়েছি সন্ধ্যার আগে বাসায় ফিরতে হতো। এখন রাত ৯টা ১০টা পর্যন্ত এখনকার ছেলেমেয়েরা বাহিরে থাকে। সমাজে ভালো মানুষ হতে হবে। সেজন্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। মাদক সহ অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে।

সোমবার (২৪ আগষ্ট) বিকেলে নলুয়ায় এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সমাধান-১৮ সংগঠনের উদ্যোগে সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান আলোচক বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতন হতে হবে। কোন রাজনৈতিক নেতাদের আদর্শ কেমন। কার কথা কাজে মিল আছে, কেউ ক্ষমতায় আসে লুটপাট করে খায়। ক্ষমতায় আসলে মাদকের ব্যবসাকে শেল্টার দেয়। ক্ষমতায় আসলে এমপি হলে সন্ত্রাসী শেল্টার দিয়ে গডফাদার হয়। যে নেতা জনপ্রতিনিধি হবে আপনার উপকার আসবে না। সে যদি এমপি হয় প্রশাসক হয় নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করে তাহলে সে তো ভালো রাজনীতিবিদ নন। সে ভালো নেতা নন, ভালো এমপি নন ভালো প্রশাসক নন।

সমাধান-১৮ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান। উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম জহির, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না সহ অন্যান্য অতিথিবৃন্দ।