News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের এডহক কমিটির পরিচিতি সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:২৬ পিএম রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের এডহক কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৪ আগস্ট) বিকেলে উত্তর চাষাঢ়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় জানানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরই ধারাবাহিকতায় এডহক কমিটির প্রথম সভায় পরবর্তী নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সভায় পরবর্তী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নাম প্রস্তাব করা হয়।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে প্রস্তাবটি অনুমোদিত হয়। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার পরবর্তীতে সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ করবেন এবং নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে সভায় জানানো হয়।

‎সভায় নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

‎নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. শহিদুর রহমান, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন, সোহেল আক্তার সোহান এবং নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সী রীমাসহ অন্যরা।