বিকেলে উচ্ছেদ করা হলেও সন্ধ্যার পর থেকে ফের ফুটপাতে হকার বসিয়ে দখল করে-অভিযোগে সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে সোমবার সন্ধ্যা ৭টায় জাকির সুপার মার্কেটের সামনে হকার উচ্ছেদ অভিযান চালায়। এ সময় হকাররা সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমের সাথে তর্কে ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে জানান উচ্ছেদ টিমের প্রধান সম্রাট হাসান সুজন।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার দলের সভাপতি মিজানুর রহমান রনি অভিযোগ করে বলেন, সাড়ে ৭টায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ চালায় ম্যাজিস্ট্রেট ছাড়া। তারা মালামাল নেয় সেগুলো হদিস পাই না। আজকের মালামাল নিয়ে সিটি উচ্ছেদ টিমের সাথে টানাটানি হয়েছে কিছুটা তর্ক হয়েছে। অনেক সময় হকারদের উপর হাত তোলা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে। প্রতিনিয়ত দুপুর বিকাল হকার উচ্ছেদ করে থাকে সিটি কর্পোরেশন। যার প্রেক্ষিতে রাত ৭টা পর থেকে ফের ফুটপাতে হকারদের দখলে চলে যায়। যার কারণে নগরবাসী চরম দুর্ভোগের শিকার হয়।
২৪ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭টায় জাকির সুপার মার্কেটের সামনে হকার উচ্ছেদ চলাকালে সিটি উচ্ছেদের টিমের সাথে তর্ক ও ধস্তাধস্তিতে জড়িয়ে যায় হকাররা। এতে উত্তপ্ত পরিস্থিতি হলে দুই পক্ষের মধ্যে টানাটানি ঘটে। পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমকে ঘটনাস্থল ত্যাগ করে দেন।
রনি বলেন, হকারদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিচ্ছে। কাদের নিসে কাদের নিসে, যাদের নিসে তারা বহিরাগত হকার। সিটি কর্পোরেশনের উচিত ছিলো, হকারদের ডেকে নিয়ে তালিকা নেয়া।
পুনর্বাসন নিয়ে হকার নেতা বলেন, রেলওয়ের অনুমতিপত্র নিয়ে আমাদের নতুন স্থানে বসানো হোক। তা না হলে পুনর্বাসনে যাবো না। প্রধানমন্ত্রীও বলেছেন হকারদের পুনর্বাসন করে উচ্ছেদ চালাতে।



































আপনার মতামত লিখুন :