বন্দরে আবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক সন্তানের জননী গৃহবধূ আশা বেগমের (২৮) মৃত্যুবরণের খবর পাওয়া গেছে। শনিবার ২৯ আগস্ট রাত পৌনে ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
মৃত গৃহবধূ আশা বেগম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার ইমতিয়াজ আহমেদ টনি মিয়ার মেয়ে।
মরহুমার নামাজের জানাযা রোববার ৩০ আগস্ট বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা কেল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, গত শুক্রবার এক সন্তানের জননী আশা বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। শনিবার রাতে আশা বেগমের শারীরিক অবস্থা অবনতি ঘটলে তার পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।







































আপনার মতামত লিখুন :