News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

মাদক শুধু তোমাকে নয় পরিবার ও সমাজকে ধ্বংস করে : সদর ইউএনও


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৮:৪৫ পিএম মাদক শুধু তোমাকে নয় পরিবার ও সমাজকে ধ্বংস করে : সদর ইউএনও

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত কমর আলী হাই স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ ও র্ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩০ আগস্ট বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে কমরআলী স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এসএম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া  আশরাফী ও সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল।

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, একজন মানবিক মানুষ হতে হলে তোমাকে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে নিজেকে দূরে রাখতে হবে। মনে রাখবে, মাদক শুধু তোমাকে নয় পরিবার ও সমাজকে ধ্বংস করে।

যারা ভাল রেজাল্ট করেছো তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ যারা নিয়মিতভাবে পড়াশোনা করছো রুটিন মাফিক সময় নিয়ে পড়ালেখা করবে তবেই কৃতকার্য হতে পারবে। মনে রাখবে পড়াশোনা না করলে কোন পরীক্ষায়  উত্তীর্ণ হতে পারবে না। তাই যারা নিয়মিত পড়াশোনা করে তারাই সফলকাম হতে পারবে।

পরে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সহকারী শিক্ষক (দিবা শাখা) সিফাত ফারজীনা ও সহকারী শিক্ষক (প্রভাতী শাখা) মারিয়া পাশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।

পরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।