নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের জনগণের সুপেয় পানির সংকট নিরসনে দুটি সাবমারসিবল পাম্পের উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (৩০ আগস্ট) দুপুরে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পাম্প দুটি উন্মুক্ত করা হয়।
এলাকাবাসী জানান, পাম্প দুটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ায় স্থায়ী বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ ও দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ,১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ন আহবায়ক আ: রহমান, জুলহাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



































আপনার মতামত লিখুন :