News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ইসলামী আন্দোলন বন্দর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৮:৫৯ পিএম ইসলামী আন্দোলন বন্দর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই শ্লোগানকে সামনে রেখে জনপ্রত্যাশা পূরণে শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। 

রোববার ৩০ আগস্ট  সকালে আই এবি মিলনায়তন থানা কার্যলয় উপজেলা সম্মেলন প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ফারুক আহমাদ মুন্সি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শাখার সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মাকসুদুল হাসান। সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী এতে আরো উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি ফারুক আহমাদ মুন্সি ২০২৫-২০২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের  নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুহাম্মদ মাসুদ রানাকে সভাপতি  এবং তাজুল ইসলাম খোকনকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করেন।