News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্য বিকেএমইএ এনসিসিআই’র চেক হস্তান্তর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৯:৫৯ পিএম সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্য বিকেএমইএ এনসিসিআই’র চেক হস্তান্তর

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এনসিসিআই) এর পক্ষ থেকে জেলা পুলিশের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার ৩০ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে এই চেক হস্তান্তর করা হয়। লিংক রোডের পাশাপাশি হাজীগঞ্জ সড়কেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এ বিষয়ে জেলা পুশিল সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, আমরা জেলা পুলিশ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এনসিসিআই) এর কাজে কৃতজ্ঞ। আমাদের যে কোনো ক্রাইসিস মুহুর্তে আপনাদের পাশে পাওয়া যায়। আমাদের সহযোগিতায় বিশেষ করে রমজান মাসে নারায়ণগঞ্জ যানজটমুক্ত থাকে।

তিনি আরও বলেন, আমাদের পাশাপাশি নারায়ণগঞ্জবাসীও আপনাদের প্রতি কৃতজ্ঞ। নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি আপনারা অনুভব করেছেন। সেই সাথে আপনারা এগিয়ে এসেছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এনসিসিআই) এর সহ সভাপতি আবু জাফর বলেন, নারায়ণগঞ্জের যে কোনো জনকল্যাণমূলক কাজে আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি এবং বিকেএমইএ পাশে ছিলাম। আমরা যানজট নিরসনে সহযোগিতা করেছি এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্করণে সহযোগিতা করেছি। তারই ধারাবাহিতকায় আমরা নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে সহযোগিতা করেছি। আশা করি এর মাধ্যমে ছিনতাই দুর্ঘটনা যানজট নিরসন হবে।

পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, চেম্বার এবং বিকেএমইএ সবসময় জনকল্যাণমূলক কাজে পাশে থাকে। বর্তমান পরিস্থিতিতে আমাদের অনুরোধ কিছু কিছু রেডজোনে পুলিশের কার্যক্রম যেন বাড়ানো হয়। যাতে করে ছিনতাই রোধ করা যায়। আমরা সবাই মিলে আগামীর নারায়ণগঞ্জকে সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, আমরা সবাই আশা করবো আমরা যে সহযোগিতা করেছি সেটার যেন পরিপূর্ণ জনকল্যাণে ব্যবহার করা হয়। আমরা বসসময় জনগণের পাশে আছি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এনসিসিআই) এর পরিচালক গোলাম সারওয়ার সাঈদ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) মো. নজরুল ইসলাম স্বপন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।