News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৮:৩৬ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৩

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার লক্ষ্মণখোলা এলাকার মৃত আলী আজম মিয়ার ছেলে আপেল (২৯) একই থানার সোনাকান্দা এলাকার রিপন মিয়ার বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার হানিফ মিয়ার ছেলে রমজান (৪৫) ও পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার ফরিদ মোল্লা ছেলে মিন্টু মোল্লা (৪৮)।

গ্রেপ্তারকৃতদের রোববার ৩০ আগস্ট দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার ২৯ আগস্ট রাতে  বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।