News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

মর্গ্যান গার্লস স্কুলে বই মেলা শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৮:৪৮ পিএম মর্গ্যান গার্লস স্কুলে বই মেলা শুরু

বইকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করার জন্য ক্লাস রুমের পাশে বইমেলা শিরোনামে কৈশোর তারুণ্যে বইয়ের আয়োজনে ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস হাই স্কুল এন্ড কলেজে দুইদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।

রোববার ৩০ আগস্ট সকালে বই মেলার উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা, রাকিবুল রকি সহ পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

সামসুন নুর বাঁধন বলেন, বই আমাদের নিত্যসঙ্গী। বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না। বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এজন্য বই পড়ার উপর আমাদের যাতে আকৃষ্ট করা যায় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে। তিনি সকলকে অন্তত একটি বই ক্রয়ের আহবান জানান। এবারের বই মেলায় ঢাকার স্বনামধন্য সাতটি প্রকাশনা প্রতিষ্ঠান সময় প্রকাশনী, কাকলি প্রকাশনী, অনুপম প্রকাশনী, ইকরিমিকরী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন ও অনন্যা প্রকাশনী।