News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৯:৩৬ পিএম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্ব) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির অন্যতম ভিত্তি। সকলের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।