নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মহানগর বিএনপিকে ঐক্য করার নির্দেশ দিয়েছে। সেই বিএনপি ঐক্য করার অংশ হিসেবে আজকে জাকির খানের অনুষ্ঠানে এসেছি। বিএনপিতে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই বিএনপিকে সামনে নিয়ে যেতে পারি সেটাই আমাদের প্রত্যাশা। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে এগিয়ে নেয়া যাওয়া সকলের দায়িত্ব। তাই সকলে ধৈর্য্য ধারণ করবো এবং ধৈর্য্য ধারণ করে দলকে এগিয়ে যাবো। জাকির খান আজ আয়োজন করেছেন এবাং পুরাতন বিএনপিকে একত্রিত করেছেন এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দুইটা চ্যালেঞ্জ রয়েছে ছয় মাসে সরকারের বিরুদ্ধে উত্তপ্ত করে যাচ্ছে একটি গুপ্ত দল। তাই আমাদের এভাবে চলতে হবে যেন সেই গুপ্তরা আমাদের কথা শুনে কেঁপে উঠে। তারেক রহমানের বিরুদ্ধে যেন কেউ কুটুক্তি করতে না পারে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর নেতা জাকির খানের আয়োজনে ‘বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



































আপনার মতামত লিখুন :