নারায়ণগঞ্জ কলেজের ১০ টি বিভাগের সমন্বয়ে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের সিটি পার্কের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই টুর্নামেন্টেকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ।
খেলোয়াড়দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও আনন্দের সাথে খেলা উপভোগ করেন। সবমিলিয়ে শিক্ষার্থীদের মাঝে এই টুর্নামেন্টে যেন নতুন করে প্রাণের সঞ্চার সৃষ্টি করেছিলো।
এদিন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হিসাব বিজ্ঞান ক দল বনাম দ্বিতীয় বর্ষ ব্যবসায় শিক্ষা বিভাগ। সেই সাথে এক শূণ্য গোলে হিসাব বিজ্ঞান বিভাগ ক দলকে পরাজিত করে দ্বিতীয় বর্ষ ব্যবসায় শিক্ষা বিভাগ।
টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি নারায়ণগঞ্জ কলেজের এই রকম টুর্নামেন্টের বিকল্প নেই। বর্তমান সময়ে লেখাপড়ার পাশাপাশি এই খেলাধূলাকে সচল রাখতে হবে। তাহলে সকল শিক্ষার্থীরাই নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
তিনি আরও বলেন, আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল কলেজগুলো নিয়ে প্রশাসক গোল্ডকাপ আয়োজন করার চেষ্টা করবো। যাতে করে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলার মাধ্যমেও নারায়ণগঞ্জের সুনাম বয়ে আনতে পারে।
সভাপতি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন বলেন, নারায়ণগঞ্জ কলেজ লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাতেও এগিয়ে থাকে। একই সাথে অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমেও নিজেদের যোগ্যতার পরিচয় বহন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, গভর্নিং বডির সদস্য মো. আমিনুর রহমান মিঠু ও জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া। টুর্নামেন্টের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক এস এম আরিফ মিহির।

































আপনার মতামত লিখুন :