News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, হেলপার গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০৮:০০ পিএম বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, হেলপার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে।

রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে মামলার পলাতক আসামি করা হয়েছে যিনি কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা।

মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। এরপর ট্রাকটি দ্রæত এসে সড়কের পাশের একটি দোকানে উঠে যায়।

দোকানে বসে থাকা ইউনুস মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ভয়াবহ এই দুর্ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ আরও বেশ কয়েকজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে এবং আইনগত প্রক্রিয়া জোরদার করতে অভিযান অব্যাহত রয়েছে।