News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:২২ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ এর ২০২৫ু২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি রবিবার ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম পান্থ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আনিসুর রহমান। কমিটির অন্যান্য দায়িত্বশীল পদে রয়েছেন
সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি তানভীর হাসান সিফাত।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ।

এছাড়া ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক হিসেবে তারিন ইসলাম রেশমী, প্রচার সম্পাদক রবিউল ইভান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এবং গণশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সাবিকুন্নাহার সামান্তা মনোনীত হয়েছেন।

নবগঠিত এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের শিক্ষাগত, সামাজিক ও ক্যারিয়ার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।

নতুন কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও উপদেষ্টামণ্ডলী। একই সঙ্গে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।