News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন মোহাম্মদ আলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৭ পিএম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন মোহাম্মদ আলী

ফতুল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।  

মঙ্গলবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, সাংবাদিক সমাজ হচ্ছে সমাজের আয়না। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি নির্বাচিত হলে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ-৪ আসনের সমস্যা সমাধানে সর্বোচ্চ কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন।

মোহাম্মদ আলী এসময় হাতী প্রতীকে ভোট প্রার্থনা করেন।

উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক সেলিম হেসেন, দফতর সম্পাদক মোঃ সুমন, জসিমউদ্দিন,সোহেল রানা,রাকিব চৌধুরী শিশির, মাসুদ আলী, পম আজিজ প্রমুখ।