বন্দরে বধির কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে গণমাধ্যমকর্মীরা।
১৫ মার্চ রোববার দুপুরে সোনাকান্দা পানির ট্যাংকি সংলগ্ন সিটি করপোরেশনের মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে তারা এসব উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক ইমদাদুল হক মিলন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
প্রবাসী রাজিয়া সুলতানাসহ কতিপয় সমাজ সেবকের সহযোগিতায় ও উদ্যোক্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমে মুন্না। উপহার সামগ্রী পেয়ে বধির সদস্যরা সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।








































আপনার মতামত লিখুন :