News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সমমনা’র প্রয়াত সদস্যদের স্মরণানুষ্ঠান ও ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৪৬ পিএম সমমনা’র প্রয়াত সদস্যদের স্মরণানুষ্ঠান ও ইফতার

১৪ মার্চ শনিবার বিকাল ৪টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলা পরীক্ষণ হলে সমমনার সদস্য কুতুবউদ্দিন আকসির, আবদুর রহমান, সুজয় রায় চৌধুরী বিকু, শংকর সাহা, জোহরা বেগম, দেবল রেখা চৌধুরী ও সরদার গিয়াসউদ্দিন স্মরণে স্মরণানুষ্ঠান ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ।

সঞ্চালনা করেন সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা। স্মরণানুষ্ঠানের স্মৃতিচারণ ও আলোচনা করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সমমনা’র উপদেষ্টা মন্টু ঘোষ, দুলাল সাহা, উদীচীর সভাপতি জাহিদুল হক দিপু, উন্মেষের প্রদীপ ঘোষ বাবু, মহিলা পরিষদের সভানেত্রী রীনা আহমেদ, নারীনেত্রী আঞ্জুমান আরা আকসির, প্রগতি লেখক সংঘের নারাযণগঞ্জ জেলার সভাপতি জাকির হোসেন, আনিসুর রহমান তপু সহ প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন সমমনা’র উপদেষ্টা আবদুল আউয়াল বাচ্চু, সমমনা’র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, আবু বকর সিদ্দিক খোকন, ক্রান্তি খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম, নূরুল ইসলাম, কামরুল হাসান, শ্যামল পাল, বিজয় কর্মকার। স্মরণানুষ্ঠান শেষে উপস্থিত সকলে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।