News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আনন্দধারার রবীন্দ্র জয়ন্তী আয়োজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:১৬ পিএম আনন্দধারার রবীন্দ্র জয়ন্তী আয়োজন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আগামী ৮ মে শুক্রবার রবীন্দ্র-জয়ন্তীর আয়োজন করেছে।

ওই দিন নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে সকালে চারটি বিভাগে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ছয়টায় আলোচনা, আবৃত্তি, সংগীত ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে আলোচনা করবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ভবানী শংকর রায়। আবৃত্তি করবেন জিয়াউল ইসলাম কাজল, ফাহমিদা আজাদ, পিন্টু সাহা। সংগীত পরিবেশন করবেন আনন্দধারা ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নারায়ণগঞ্জ জেলার শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রফিউর রাব্বি।