নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬-২৮ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী মো: ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ সৈয়দ দীল মোহাম্মাদ দীলু নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেল ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে কেউ প্রার্থী না হওয়ায় সকল সদস্যদের কণ্ঠ ভোটে আবারও দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মো: ইসলাম মিয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় সভাপতির প্রস্তাবে এবং উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে সৈয়দ দীল মোহাম্মাদ দীলু সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স, সহ-সভাপতি পদে এম আর হায়দার রানা, যুগ্ম সম্পাদক পদে মো. মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর ডালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমী আক্তার, প্রচার সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, দপ্তর সম্পাদক মো. মামুন হোসেন নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য পাঁচ টি পদে নির্বাচিত হয়েছেন মো: আনোয়ার হোসেন ভূইয়া, আবু রায়হান, লক্ষন চন্দ্র দাস, মো: সহিদুল ইসলাম টিটু ও মো. জিয়াউর রহমান জিয়া।


-20260506163714.jpg)



































আপনার মতামত লিখুন :