News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাইস্কুলের সতীর্থ-০১ রজত জয়ন্তীতে দেওয়া হবে শিক্ষাগুরু সম্মাননা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৫৬ পিএম হাইস্কুলের সতীর্থ-০১ রজত জয়ন্তীতে দেওয়া হবে শিক্ষাগুরু সম্মাননা

জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ হাইস্কুলের এসএসসি-২০০১ ব্যাচের সংগঠন সতীর্থ-০১ এর রজত জয়ন্তীতে শিক্ষা গুরু সম্মাননা ও নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

শুক্রবার ১২জুন সকাল ৮টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ২নং রেলগেট দিয়ে ১নং রেলগেট ঘুরে ৯টায় নারায়ণগঞ্জ হাইস্কুলে প্রবেশ করবে।

সকাল ১০টায় শিক্ষা গুরু সম্মাননা অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে তৎকালীন নারায়ণগঞ্জ হাইস্কুলের বর্তমানে জীবিত থাকা প্রায় ১২জন শিক্ষক উপস্থিত থাকবেন তাদেরকে সম্মাননা জানানো হবে। ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজকরা জানান, একটা সময় আমরা ধারণ করতাম বাবা মায়ের পরই হচ্ছে শিক্ষকদের অবস্থান। আমাদের সময় আমরা আমাদের শিক্ষকদের ওই রকম ভাবে শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখতাম। কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমান প্রজন্মের মধ্যে তেমনটা আর দেখা যায়। বর্তমানে আমরাও সন্তানের বাবা হয়েছি। আমরা আমাদের সময় শিক্ষকদের কতটা শ্রদ্ধা এবং সম্মান করতাম সেটা আমাদের সন্তানেরা সহ বর্তমান স্কুল পড়–য়া প্রজন্মের কাছে সেই বোধটুকু জাগ্রত করতেই আমাদের এই আয়োজন।

রজত জয়ন্তীর এই অনুষ্ঠানকে দুইপর্বে ভাগ করেছেন সংগঠনটির সদস্যরা। ১২ জুন প্রথম পর্বে ব্যক্তিক্রমী এই আয়োজনের পর দ্বিতীয় পর্বে ১৮ থেকে ২০জুন পর্যন্ত সংগঠনের সদস্যদের সাথে কক্সবাজার ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।