News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির স্লোগান দল যার যার সমাজ সবার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:২৬ পিএম আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির স্লোগান দল যার যার সমাজ সবার

দল যার যার সমাজ সবার স্লোগানকে সামনে রেখে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে আলীগঞ্জ এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর আমেজ। সেই সাথে ছিলো স্বতস্ফূর্ত অংশগ্রহণ। সমাজের কল্যাণের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ হন।

সেই সাথে মো. মনির উদ্দিনকে সভাপতি করে ও মো. আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীমের উপস্থাপনায় ও প্রচার সম্পাদক মো. মশিউর রেজা সজিব ও সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আব্দুল্লাহর সহযোগিতায় ঘোষিত কমিটির প্রায় সকলেই আলোচনায় উপস্থিত ছিলেন।

কমিটির ঘোষণার পর মো. আবু জাফর বলেন, সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আপনারা আমার প্রতি বিশ^াস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। সমাজ গঠনে সকলকে নিয়েই কাজ করতে হকে। একা কারও পক্ষে সমাজে ভালো করা সম্ভব নয়। সকলের সমন্বিত সহযোগিতা থাকলে খুব অল্প সময়েই সমাজ এগিয়ে যায়। সমাজের কল্যাণ করতে হলে সবচেয়ে বেশি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের এলাকায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো যেন ভালোভাবে চলে সকলকেই সেদিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সমাজে মাদক একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই মাদক একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। প্রথম এটার জন্য পরিবার এগিয়ে আসতে হবে। যার পরিবারের সন্তান মাদকাসক্ত তাকে সময় দিতে হবে। ছেলে কার সাথে মিশে কোথায় যায় নজর রাখতে হবে। বাবা-মা যদি সন্তানের প্রতি খোঁজ খবর রাখে তাহলে মনে হয় না সন্তানরা মাদকাসক্ত হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

সভাপতির বক্তব্যে মো. মনির উদ্দিন বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন এজন্য আপনাদেরকে আমাকে সহযোগিতা করতে হবে। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তাহলে সমাজ ভালো করার জন্য যা যা দরকার আমি করবো। কারা মাদকের সাথে সম্পৃক্ত এটা আমরা সকলেই জানি। যারা খারাপ লোক আছেন তারা ভালো হয়ে যান। অন্যথায় আপনাদের কিভাবে ভালো করতে হয় তা আমাদের জানা আছে। আমরা কাউকে ছাড় দিবো না। কাউকে তোয়াক্কা করবো না।