নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমরা গত আঠারো বছর দেখেছি সকল প্রতিষ্ঠানকে বিনষ্ট করা হয়েছে। আপনাদের যারা সিনিয়র সাংবাদিক হিসেবে খ্যাত যারা নেতৃত্ব দান করেন তাদের অনেকেই আজ সমাজ থেকে বিচ্যুত হয়ে আছে। তাদের অতীত কর্মকান্ডের জন্যেই তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। তাদের অতীত কর্মকান্ডের জবাবদিহিতার জন্য তাদের খোঁজা হচ্ছে। তারা সঠিক পথে থাকলে আজ এই খোঁজাখুঁজির দরকার হত না। সাংবাদিকেরা সমাজের দর্পন হিসেবে পরিচিত। আপনাদের এই সম্মান আপনাদের তৈরি হয়েছে এটা আপনাদের অতীতের দায় দায়িত্বের কারণেই আপনারা সম্মানিত হন। আবার কিছু কিছু ব্যক্তির কারণে আপনাদের কিছুটা দুর্ভেগের শিকার হতে হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বন্দর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, বন্দর থানা ওসি জামাল উদ্দিন প্রমুখ।
আবুল কালাম আরও বলেন, আমাদের এই বন্দর ঐতিহ্যবাহী এলাকা। আজকের সিটি করপোরেশনের গোড়াপত্তন এই শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে। একসময় ধান, পাট ব্যাবসার জন্য অনেক কোম্পানি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা শিকার করি। এটা মৌখিকভাবে বলার চেয়ে অন্তরে রাখাটা বেশি ভাল। আমি আপনাদের দ্বারা সম্মানিত হই। বিগত নির্বাচনে আমাকে জনগণ নির্বাচিত করেছে তাদের প্রতি আমাদের সম্মান জানাতে হয়। কে আমাদের ভোট দিয়েছে কে দেয়নি এটা বড় কথা নয়। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এটাই সবচেয়ে বড় কথা। এই নির্বাচনে অংশ নেয়াটাই গনতান্ত্রিক বিষয়।
তিনি বলেন, বাকশালের সময় প্রথম আপনাদের গলা চেপে ধরা হয়েছিল। আজ আপনারা মুক্ত ভাবে কথা বলতো পারছেন। এসময় মানুষ রেডিওতে খবর শুনতো। আজ আধুনিক যুগে ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়া এসেছে। আপনারা সঠিকভাবে সংবাদ প্রচার করলে আপনারাই সম্মানিত হবেন। আপনাদের কাজ সংবাদ তৈরি করা নয়, সংবাদ পরিবেশন করা। ক্ষমতা জনসাধারণ কেন্দ্রীক। সমাজের উন্নতি করতে হলে সকলকে দায়িত্বশীল হতে হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। অনেক জায়গায় দেখা যায় শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক ভাল না। সব জায়গায় এই অবস্থা। পুরো রাষ্ট্র কাঠামোটাই নষ্ট হয়ে গেছে।







































আপনার মতামত লিখুন :