মাছরাঙা টেলিভিশন ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
৩০ জুলাই সকাল ১১ টায় শহরের দেওভোগ বিদ্যানিকেতন হাই স্কুল এর অডিটরিয়ামে মাছরাঙা টেলিভিশনের বর্ষবরণ আনুষ্ঠানের আয়জন করা হয়।
মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর পূর্তির শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান মটু-পাটলু, সিসিমপুর, চিকু-বান্টি ও শিবা কার্টুনের মতো শিশুদের জন্য আরও শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের আহবান জানান।
অভিভাবকরা বলেন, উন্মোচনের মতো আরো অনুসন্ধানী প্রতিবেদন আমরা মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আন্তরিক প্রত্যাশা করছি।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি সত্যিই গর্বের বিষয়। বাংলাদেশের অসংখ্য চ্যানেলের মধ্যে নির্ভরযোগ্য সংবাদ, মানসম্মত অনুষ্ঠান ও দর্শকপ্রিয়তার মাধ্যমে মাছরাঙ্গা নিজস্ব অবস্থান তৈরি করেছে। মাছরাঙ্গা টেলিভিশনের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষের ড. ফজলুল হক রুমন রেজা বলেন, গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত গণস্বার্থ সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। গত ১৫ বছরের পথচলায় মাছরাঙা টেলিভিশন নির্ভরযোগ্য ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। মাছরাঙ্গা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। এর অগ্রযাত্রা আরও সফল ও সমৃদ্ধ হোক।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী বলেন, মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা এবং সমাজের অসঙ্গতিগুলো প্রকাশ করা। আমরা আশা করি, সরকার পরিবর্তন বা অন্য কোনো পরিস্থিতিতেও গণমাধ্যম স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। শুভ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দীপ্ত টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি গৌতম সাহার সঞ্চালনায় মাছরাঙা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিবেদক আনিসুর রহমান জুয়েল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুলের অধ্যক্ষ উত্তম কুমার সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, দৈনিক প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ, মোহনা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলাম, নাগরিক টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সাজিত হোসেন সুজিত, মোয়াজ্জেম হোসেন সোহেল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।








































আপনার মতামত লিখুন :