ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জুয়েল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য এইচ এম শাহিন আদনান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
সভায় তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের দায়িত্বশীলতা, সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক উন্নয়ন ও সদস্যদের প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ ও তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




























-20260912144331.jpg)







আপনার মতামত লিখুন :