তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের চিহ্নিত ঘাতকচক্র। এ হত্যার এক বছর পর ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানায়। কিন্তু শেখ হাসিনার নির্দেশে তার শাসনামলে সাড়ে ১১ বছর এ হত্যার বিচার কার্যক্রম বন্ধ করে রাখা হয়। পরে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের দুই বছর অতিবাহিতহলেও আজো এ হত্যার অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু করা হয় নাই।
ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হবে।






































আপনার মতামত লিখুন :