ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে 'ফটো এক্সিবিশন-২৬' (চিত্র প্রদর্শনী) অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে জুলাই আন্দোলনকালীন ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বৈপ্লবিক ভূমিকা, রাজপথের সংগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের গণপ্রতিরোধ এবং আন্দোলনের বিভিন্ন স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র তুলে ধরা হয়।
প্রদর্শনীতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগের ইতিহাস সম্বলিত বিভিন্ন ব্যানার ও প্রদর্শনী বোর্ড স্থাপন করা হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সংগঠনটির নানা স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা গভীর আগ্রহ নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীটি পরিদর্শন করেন।
সংগঠনটির নগর সভাপতি মুহাম্মদ আবুল হাশিম জানান, জুলাই গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা এবং স্বৈরাচারবিরোধী লড়াইয়ের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন সবসময় রাজপথে সক্রিয় থাকবে।
প্রদর্শনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






































আপনার মতামত লিখুন :