News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

বৃক্ষমেলায় অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১০:১৪ পিএম বৃক্ষমেলায় অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ জিয়াহল প্রাঙ্গনে বৃক্ষমেলায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে ওই সম্মানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বনবিভাগের সহকারী বন রক্ষক জান্নাতুল ফেরদৌস।

নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির পক্ষথেকে  নারায়ণগঞ্জ বন বিভাগের সহকারী বন রক্ষক  জান্নাতুল ফেরদৌসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির প্রধান উপদেষ্টা শরীফ মোহাম্মদ আরিফ মিহির, উপদেষ্টা ইমতিয়াজ সুমন, নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতি, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন ভান্ডারী, ভারপ্রাপ্ত সাধারণসম্পাদক সাইফুল আলম নান্টুবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।