পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায় রাখতে আড়াইহাজারে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন নেতৃত্বে পরিচালনা অভিযানটি পরিচালিত হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি মূল্যে পন্য বিক্রির অভিযোগে চারজনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ব্যবসায়ী শাওনকে ২ হাজার টাকা, মনির হোসেনকে ২ হাজার টাকা, দেলোয়ারকে ১ হাজার টাকা এবং সাইফুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




































আপনার মতামত লিখুন :