পবিত্র মাহে রমজান মাসে নগরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে স্বস্তি দিতে জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ১৫০ জন স্বেচ্ছাসেবী ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে তারা কাজ শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
নিউজ নারায়ণগঞ্জকে তিনি জানান, আমরা নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। প্রতি বছরেই আমরা রমজান মাসে যানজট নিরসনের জন্য বিকেএমইএ ও চেম্বারের পক্ষ থেকে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে থাকি। কিছুদিন পূর্বে যখন নগরীতে যানজট তীব্র আকার ধারণ করে ছিলো তখন আমরা বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং মডেল গ্রুপের সহযোগিতায় স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে ছিলাম। এবারো আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং বিকেএমইএ এর পক্ষ থেকে ১০০জন স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছি এবং তাদের খরচটা বহন করবো। পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অতিরিক্ত আরো ৫০ জন স্বেচ্ছাসেবী দেওয়া হয়েছে। আমরা মূলত ট্রাফিক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবেই এটি করছি। আমরা প্রস্তাবনা দিয়েছি, চাষাঢ়া, ২নং রেলগেট, মণ্ডলপাড়া, নিতাইগঞ্জ, অন্যদিকে খানপুর মেট্রো হল মোড় হয়ে পঞ্চবটি পর্যন্ত এবং সাইবোর্ড ও জালকুড়ির গত গুরুত্বপূর্ন পয়েন্ট গুরোতে স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালনের কথা বলেছি। স্বেচ্ছাসেবীরা দুই শিপটে তাদের দায়িত্ব পালন করবেন। আমরা নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা যেহেতু এই শহরের ব্যবসা পরিচালনা করি সে হিসেবে এই শহরের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা সব সময় নারায়ণগঞ্জবাসীর জন্য সেবামূলক কাজে অংশীদার হতে চাই।
এর আগে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে রমজান মাসে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমাতে নিয়োগ দেয়া স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, চেম্বারের পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।








































আপনার মতামত লিখুন :