News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ গেলো শিশুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:১৩ পিএম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ গেলো শিশুর

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে আরাফাত (১১) নামের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত নারায়ণগঞ্জের বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, আজ দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আরাফাত। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।