সোনারগাঁ থানা পুলিশের অভিযানে একজন শিশু মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে| এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে| পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে| শনিবার ২৫ এপ্রিল সন্ধা ৬টায় সোনারগাঁয়ের আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কে চেকপোস্টে তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়|
গ্রেপ্তারকৃত ওই মাদক পাচারকারী শিশুর নাম মীম আক্তার ছামিরা (১৪)| সে কুমিল্লা জেরার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকার ওমর ফারুকের ছেলে|
জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে|
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশীকালে গ্রেপ্তারকৃতের হেফাজত হতে উদ্ধারকৃত একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়|
পরে গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে|





































আপনার মতামত লিখুন :