নারায়ণগঞ্জের ফতুল্লা কায়েমপুর এলাকায় ঝুটের গোডাউন সহ প্রায় ২০ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কায়েমপুর এলাকার কারাগারের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮ টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে| তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি|
আগুনে ফেরদাউস নামে একজন ক্ষতিগ্রস্থ বলেন, ছোট একটা গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়| এই ঘরটি তালাবদ্ধ ছিলো; যার কারণে আগুন নেভানো যায়নি| পরে আগুনটি আশপাশে দোকানে ছড়িয়ে পড়ে| ঝুটের গোডাউন ছিলো ১৫ টি| আমার তিনটি দোকান ছিলো| সবমিলিয়ে প্রায় ২০ টি দোকান ছিলো| প্রত্যেকটি দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিলো|
বাবু নামে একজন নামে বলেন, একটা ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়| এখানে ২০ টি দোকান ছিলো| সবমিলিয়ে প্রায় ২০ কোটি টাকার উপড়ে ক্ষয়ক্ষতি হয়েছে|
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন|
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আমরা আগুনের খবর পাওয়ার সাথে সাথে প্রথমে নারায়ণগঞ্জ সদর থেকে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে| এরপর আগুনের ভয়াবহতা দেখে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে আসে| চারদিক থেকে চেষ্টা চালিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়| পাশের ১০ তলা ভবনের কিছু লোক আটকা থাকা অবস্থা থেকে উদ্ধার করা হয়| ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি| তদন্ত কমিটির রিপোর্ট আসার পর বলতে পারবো|
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রাথমিকভাবে ঝুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানতে পেরেছি| ১০ থেকে ১২ টি দোকান ছিলো| পাশে একটা বড় বিল্ডিং ছিলো| ৮ টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়| কোনো প্রাণহানি কিংবা আহতের খবর পাইনি| বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে|


































আপনার মতামত লিখুন :