নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন ওরফে ডাকাত সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে| দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হকারকে মারধরের অপরাধে গ্রেফতার হন তিনি|
রবিবার ২৬ এপ্রিল সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক|
জানা গেছে, গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলের বাজার এলাকায় মো. আজিজুল হক নামের এক হকার ফলের দোকান বসানোয় গ্রেফতারকৃত সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন| সেদিন ওই হকার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বেধড়ক মারধর করা হয়| পরবর্তীতে ভুক্তভোগী মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে|
স্থানীয়দের বরাতে জানা গেছে, গ্রেফতারকৃত বিএনপি নেতা ১ন¤^র ওয়ার্ডের আলোচিত চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত| শুধু চাঁদাবাজিই নয় ইতিপূর্বে তার বিরুদ্ধে সংঘবদ্ধ ডাকাতি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে| এদিকে, চাঁদাবাজির খাতায় সালাউদ্দিন শুধু একই নন তার ছোটভাই কামাল হোসেনও রয়েছেন|
জানা গেছে, বিগত আওয়ামী শাসনামলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ছত্রছায়ায় সিদ্ধিরগঞ্জ পুলের আশপাশে অবৈধ ফুটপাত বসিয়ে চাঁদা উত্তোলন ও ডাকাতির মাধ্যমে বিশাল অর্থ বিত্তের মালিক বনেছেন| তার চাঁদাবাজি কার্যক্রমের অন্যতম সহযোগি হিসেবে ছোটভাই কামাল হোসেন নিয়োজিত আছেন| পুল বাজারের আশপাশের অধিকাংশ দোকান হতে তারা দুইভাই ˆদনিক এবং মাসিক হিসেবে চাঁদা উত্তোলন করেন|
সবশেষ ২৪ এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সালাউদ্দিন বোল পাল্টে জেলা বিএনপি বহিস্কৃত নেতা গিয়াসউদ্দিনের বলয়ে যুক্ত হন| এরপর থেকে বিএনপি পরিচয়ে পূর্বের সকল অপকর্মের মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে তোলেন|
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সালাউদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে| চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি|



































আপনার মতামত লিখুন :